Hi

০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় সংস্কৃতির ছোঁয়ায় রাজশাহীতে পলিমাটি’র ব্যতিক্রমী আয়োজন

জনগণের খবর নিউজ ডেস্ক

রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ২য় তামদারি (ভোজন) উৎসব। অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’র উদ্যোগে শুক্রবার (২৭ মার্চ) চৈতির আমবাগানে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবটি ছিল বৈচিত্র্য ও আনন্দে ভরপুর। আয়োজনে ছিল নানা ধরনের খেলাধুলা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশীয় ঐতিহ্যবাহী খাবারের সমাহার। অংশগ্রহণকারীরা নিজেদের হাতে রান্না করা বিভিন্ন পদের খাবার উপভোগ করেন। পাশাপাশি নাচ-গান ও আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজকরা জানান, তামদারি উৎসবের মূল উদ্দেশ্য হলো যান্ত্রিক জীবনের একঘেয়েমি থেকে মানুষকে কিছুটা মুক্তি দেওয়া, সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তোলা।

উৎসবে পলিমাটি’র পাশাপাশি তাদের ভাতৃপ্রতিম সংগঠন এইচটিআই, রেড রিভার ক্রু, দ্য ফ্লাইং ফিট এবং তর্কশালা ডিবেটিং ক্লাবের সদস্য ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের সর্বোচ্চ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
৩৬ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  