Hi

০৫:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

জনগণের খবর নিউজ ডেস্ক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) সকালে বেলুচিস্তান প্রদেশেরে খুজদারের কাছে ভূমিকম্পটি আঘাত হানে।

জিএফজেডের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)। এদিকে পাকিস্তানের আবহাওয়া দপ্তরের সিসমিক শাখা এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের খুজদার জেলা থেকে ৪৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির এপিসেন্টার হওয়ায় খুজদার এবং সংলগ্ন দুই জেলা খারান ও কালাতে তীব্র কম্পন অনুভূত হয়েছে।

৩ লাখ ৪৭ হাজার ১৯০ বর্গকিলোমাটার আয়তনের বেলুচিস্তানের অবস্থান তিনটি বড় টেকটোনিক প্লেটের একটি অত্যন্ত সক্রিয় সংযোগস্থলে। এই প্লেটগুলো হলো ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান।

ফলে এই ভূ-তাত্ত্বিক চ্যুতির জেরে টেকটোনিক প্লেটগুলোর নড়াচড়ার কারণে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে বেলুচিস্তানে। সূত্র: রয়টার্স

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:৫৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
১৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  