Hi

০৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐতিহ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির ফল উৎসব

জনগণের খবর নিউজ ডেস্ক

ময়মনসিংহ প্রতিনিধি

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকার উদ্যোগে আনন্দঘন পরিবেশে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সমিতির অস্থায়ী কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাম্মদ আলী কিবরিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ছারোয়ার খান জাকির, মোকাম্মেল, সহ সাংগঠনিক সম্পাদক দাইয়ান, ইমরান নাজিরসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা।

ফল উৎসবকে কেন্দ্র করে উপস্থিত সদস্যদের মধ্যে ছিল প্রাণবন্ত মিলনমেলার আবহ। দেশীয় মৌসুমি বিভিন্ন ফলের মাধ্যমে অতিথিদের আপ্যায়নের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠান শেষে দেশ, সমাজ এবং ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন ও সমিতির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন,ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি, ঢাকা শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের শিকড়, ঐতিহ্য ও ভালোবাসার ঠিকানা। আজকের ফল উৎসব আমাদের দেশীয় সংস্কৃতি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উদাহরণ। আমরা চাই, ঢাকায় অবস্থানরত ফুলবাড়ীয়াবাসী একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়াবে এবং আগামী প্রজন্মের কাছে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরবে।

সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আহাম্মদ আলী কিবরিয়া বলেন, সমিতি সবসময় সামাজিক, মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকবে। সকলের আন্তরিক সহযোগিতায় আমরা ফুলবাড়ীয়া সমিতিকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৮:২৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৮৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  