Hi

১২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসারের তৎপরতায় অসহায় মায়ের হারানো মোবাইল-টাকা উদ্ধার

জনগণের খবর নিউজ ডেস্ক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অসহায় বৃদ্ধার হারিয়ে যাওয়া মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাগ উদ্ধার করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে চিকিৎসা নিতে এসে রোগীদের প্রচণ্ড ভিড়ের মধ্যে অসাবধানতাবশত ব্যাগটি হারিয়ে ফেলেন ওই বৃদ্ধা। ব্যাগ হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়লে বিষয়টি হাসপাতালের আনসার সদস্যদের জানানো হয়।

খবর পেয়ে আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করেন। তাদের আন্তরিকতা, দক্ষতা ও দ্রুত তৎপরতার ফলে অল্প সময়ের মধ্যেই মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়। পরে প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত করে ব্যাগটি তার হাতে তুলে দেওয়া হয়।

দীর্ঘ উৎকণ্ঠার পর নিজের হারিয়ে যাওয়া জিনিসপত্র ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ওই বৃদ্ধা। তার মুখে ফিরে আসে স্বস্তি ও আনন্দের হাসি। উপস্থিত রোগী ও স্বজনরাও আনসার সদস্যদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

এ সময় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাসুদ পারভেজসহ হাসপাতালের দায়িত্বরত আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

মেডিকেল অফিসার ডা. মাসুদ পারভেজ বলেন, হাসপাতালে আগত প্রতিটি রোগী ও তাদের স্বজন যেন নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা পান, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। রোগীদের যেকোনো সমস্যায় হাসপাতাল কর্তৃপক্ষ ও আনসার সদস্যরা আন্তরিকতার সঙ্গে পাশে থাকেন। এটি সত্যিই প্রশংসনীয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমাদের হাসপাতালের প্রতিটি কর্মকর্তা কর্মচারী ও আনসার সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। হারিয়ে যাওয়া মোবাইল, টাকা ও ব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া তাদের সততা, দায়িত্ববোধ ও মানবিকতারই পরিচয়। ভবিষ্যতেও রোগীদের নিরাপত্তা ও সেবার মান উন্নয়নে আমরা একইভাবে কাজ করে যাব।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১১:১৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
৯৪ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  