Hi

০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-চীনের ওপর থেকে ১০০ শতাংশ মার্কিন শুল্ক স্থগিত

জনগণের খবর নিউজ ডেস্ক

আমেরিকার ‘জাতীয় স্বার্থের’ কথা উল্লেখ করে এক নির্বাহী আদেশের মাধ্যমে ভারত ও চীনের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের একটি বিতর্কিত আইনের প্রয়োগ আপাতত স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার রাতে তিনি এই স্থগিতাদেশ জারি করেন। রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনার কারণে ভারত, চীনসহ শীর্ষ ৫টি দেশের ওপর এই শুল্ক আরোপের একটি বিল মার্কিন কংগ্রেসে পাস হয়েছিল, যার মেয়াদ ১৮ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ শেষ হওয়ার ঠিক এক দিন আগে ট্রাম্প তার বিশেষ ক্ষমতাবলে এই আইনটির বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করেন।

এক নির্বাহী আদেশে ট্রাম্প বলেন, ‘আমি এতদ্বারা গ্রাহাম অ্যাক্টের উল্লিখিত নিষেধাজ্ঞা, বিধিনিষেধ এবং শুল্কের প্রয়োগ স্থগিত করছি। আমি কংগ্রেসকে এই মর্মে প্রত্যয়নপত্র দিয়েছি যে, এই মুহূর্তে এমন ছাড় দেওয়া যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের অনুকূলে।’

তবে এই নির্দেশনায় রাশিয়া-সংক্রান্ত শুল্কগুলোর বাস্তবায়ন কেবল স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ, চাইলে ট্রাম্প ভবিষ্যতে যেকোনো সময় এগুলো পুনরায় কার্যকর করতে পারেন।

ট্রাম্প যে আইনটিতে স্বাক্ষর করেছিলেন, তার নাম ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট’। আইনটির নামকরণ করা হয়েছে সিনেটর লিন্ডসে গ্রাহামের নামানুসারে, যিনি ওয়াশিংটনে ইউক্রেনের অন্যতম কট্টর সমর্থক ছিলেন। কিয়েভ সফর থেকে ফেরার কিছুদিনের মধ্যেই, চলতি বছরের জুলাই মাসে তিনি মৃত্যুবরণ করেন।

এই আইনে ট্রাম্পকে ৩০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল, যার মধ্যে রাশিয়ার অপরিশোধিত তেলের শীর্ষ পাঁচ ক্রেতা—চীন, ভারত, স্লোভাকিয়া, হাঙ্গেরি ও আজারবাইজান—থেকে আসা সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার কথা ছিল। এ ছাড়া রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা এবং রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আমদানিকৃত জ্বালানি পণ্যের ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপের বিধানও এতে ছিল।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:৫৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২১ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  