তারাকান্দায় ১১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন ডক্টর মোঃ শহীদুল্লাহ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাপানি পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ময়মনসিংহ তারাকান্দা উপজেলায় (উপজেলা পর্যায়ে) শ্রেষ্ট শিক্ষার্থীদের পুরস্কার, ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।
সোমবাার (৪ আগষ্ট) দুপুরে তারাকান্দা উপজেলা পরিষদের হলরুমে জেলার তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তারাকান্দায় ১১ জন শ্রেষ্ঠ শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন প্রধান অতিথি ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ মোঃ শহীদুল্লাহ।
প্রফেসর ডঃ মোঃ শহীদুল্লাহ বলেন, শিক্ষার্থীরা তাদের এই কাঙ্ক্ষিত ফলাফলের মান উন্নয়নে আরো সচেষ্ট হবে এবং দেশ ও জাতির কল্যাণে আগামী দিনে তাদের মেধা কাজে লাগাবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন,ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ- সচিব মোঃ শাহাদত উল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম।
এ-সময় উপস্থিত ছিলেন তারাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ আজীজুন্নাহার লাকীসহ তারাকান্দা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়,মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান,কলেজ গভর্নিং বডি এবং স্কুল ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ, অভিভাবক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবু সূধন কুমার।


















