Hi

০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশীয় অস্ত্রসহ ৫ ছিনতাইকারীকে আটক করেছে যৌথবাহিনী

সাভার প্রতিনিধি

সাভারে অভিযান পরিচালনা করে চক্রের প্রধানসহ পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

সোমবার (১৬ জুন) রাত ৯ টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে আটককৃতদের সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সোহেল (৩৪), সম্রাট (২৮), সুমন (২৬) দুর্জয় (২৪), ও সমর (২৫)। ছিনতাইকারী চক্রটি সাভারের ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর থেকে সিএনবি এলাকার বিভিন্ন পয়েন্ট ধারালো অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে প্রতিনিয়ত ছিনতাই করে আসছিল।

যৌথবাহিনী জানায়, ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিতো চক্রটি । পরে রোববার রাত থেকে আজ রাত পর্যন্ত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত পাঁচজন ছিনতাইকারীর মধ্যে দলনেতা সোহেল হত্যা মামলার আসামি বলে জানায় যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে সুইস গিয়ার চাকু ও নগদ টাকা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকদের বরাত দিয়ে সেনাবাহিনীর জানায়, চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের বিশমাইল থেকে ডেইরি গেট, ডেইরি গেট থেকে সিঅ্যান্ডবি ও সিঅ্যান্ডবি থেকে সাভারের রোডিও কলোনী এলাকায় তিন ভাগে ভাগ হয়ে তারা ছিনতাই করতো। এদের মধ্যে চক্রের প্রদান সোহেল বিশমাইল এলাকায় ছিনতাই করতো বলে জানা যায়।

অভিযানে নবম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক বিগ্রেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীমসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:১২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৯৯ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  