০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
১০ বছরের মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
লক্ষ্মীপুরের রায়পুর থানার এসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এক অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক থাকা একজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছেন।
গ্রেপ্তারকৃত আসামির নাম সুমন ওরফে কসাই সুমন (৩৮)। তার পিতার নাম নুরুন নবী, তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার মধুপুর গ্রামের বাসিন্দা।
সুমনের বিরুদ্ধে মোট চারটি ওয়ারেন্ট ছিল, যার মধ্যে রয়েছে ,একটি জিআর মামলায় ১০ বছরের সাজার রায় (মাদক মামলা), একটি ৯ মাসের জিআর সাজা,একটি ৬ মাসের জিআর সাজা এবং একটি জিআর নরমাল ওয়ারেন্ট।
এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের এই অভিযান আজ ১০ জুন ২০২৫ ইং তারিখে পরিচালিত হয় এবং সফলভাবে পলাতক আসামিকে আটক করা হয়।
রায়পুর থানার পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগ :


















