Hi

০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় গণহত্যার দায়ে আওয়ামীলীগ নিষিদ্ধ হওয়ায় আনন্দ মিছিল

ময়মনসিংহ প্রতিনিধি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর ঘোষণার পরপরই বাঁধভাঙা উল্লাস শুরু হয়েছে দেশব্যাপী।

ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরে শনিবার (১০ মে) রাতে গণহত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ সংবাদ শুনে আনন্দ উল্লাস মিছিল বের করেন বিএনপি’র অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।

আনন্দ উল্লাস মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ,ফুলবাড়ীয়া ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম,পৌর বিএনপির সদস্য ও জেলা যুবদলের সহ সভাপতি আজাহারুল আলম রিপন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক জাকির হোসেন রিপন প্রমুখ।

অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, কিছু সুশীল আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিরোধিতা করছে।
এরা আসলে সুশীল না , এরা হলো দালাল। এই সব দালালরা সব সময় জাতিকে বিভ্রান্ত করেছে। এরা আন্দোলনের সময় ঘুমিয়ে ছিল। এরা তো আর রক্ত দেয় নাই, তাই রক্তের মূল্য বুঝে না।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মীর আজাদ বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে আজ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। দেশে আর কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া না দিতে পারে, সেদিকে আমাদের সজাগ থাকতে হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৮:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
২৬৬ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  