Hi

০৮:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এএসপির নেতৃত্বে

রায়পুরে চরাঞ্চলে সচেতনতা মুলক মহড়া

লিটন হোসেন, রায়পুর (লক্ষ্মীপুর)

রায়পুর উপজেলার চরাঞ্চলে প্রকৃত কৃষকরা তাদের জমির সয়াবিন তুলতে পারছেন না। অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র কৃষকদের জমি থেকে জোরপূর্বক সয়াবিন লুটে নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কৃষকরা।

পরিস্থিতি মোকাবিলায় এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (৭ মে) সকাল থেকে রায়পুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) জামিললু হকের নেতৃত্বে পুলিশের একটি টিম দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া এলাকার খেয়াঘাট ও বায়রাঘাটে সচেতনতামূলক মহড়া ও পথসভা আয়োজন করে।

এ সময় রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, থানার আরও ১০-১৫ জন পুলিশ সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় এএসপি জামিললু হক বলেন, “চরের প্রকৃত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে আমরা সবধরনের পদক্ষেপ গ্রহণ করবো। কেউ জোরপূর্বক ফসল লুট করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, কৃষকদের পাশে থেকে পুলিশ তাদের সুরক্ষা নিশ্চিত করবে এবং এই বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এদিকে, স্থানীয় কৃষকরা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা চরের জমিতে ফসল তুলতে গিয়ে বাধার মুখে পড়ছেন। ৫ আগষ্টের পর থেকে হারুন হাওলাদার এর নেতৃত্বে চরের জমি লুটে নিচ্ছে সন্ত্রাসীরা। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কৃষকরা আশার আলো দেখছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:৩৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
১০৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  