Hi

০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লাইসেন্স ছাড়াই ফিড উৎপাদন: ময়মনসিংহ সদরে প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

জনগণের খবর নিউজ ডেস্ক

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ সদর উপজেলায় লাইসেন্স ছাড়াই মৎস্য ও পশুখাদ্য উৎপাদন, খাদ্যের গুণগত মান রক্ষা না করা এবং অন্য স্বনামধন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করার অভিযোগে একটি ফিড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ জুন)দুপুরে সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের আলালপুর এলাকায় অবস্থিত ‘এ এম ফিড মিলস’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা উপধারা ১১, ১৯ অনুযায়ী অভিযুক্ত মিল ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় দেখা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উৎপাদিত খাদ্যের গুণগত মান নিশ্চিত করা হয়নি। এছাড়া বাজারজাতকরণের ক্ষেত্রে অন্য স্বনামধন্য কোম্পানির লেবেল ব্যবহার করে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।

এ সময় সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ লায়লা ইয়াসমিন,অফিস সুপার মোঃ নাহিদুর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
১০৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  