Hi

০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি নির্বাচিত হয়ে ফুলবাড়ীয়ার মুখ উজ্জ্বল করলেন শরীফা হক

জনগণের খবর নিউজ ডেস্ক

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ

দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা, সততা, একাগ্রতা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর আওতায় এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেন তিনি।

সম্প্রতি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি মোঃ শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মোঃ আবদুল আজিজ স্বাক্ষরিত এক সরকারি পত্রে এ ঘোষণা দেওয়া হয়।

শরীফা হক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১২ নং আছিম পাটুলী ইউনিয়নের পোড়াঘাটি তরফদার বাড়ির কৃতি সন্তান। তার এই অসাধারণ অর্জনে ফুলবাড়ীয়াসহ ময়মনসিংহ জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলে জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই তিনি দক্ষতা, সততা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সুশাসন প্রতিষ্ঠা, জনবান্ধব প্রশাসন গড়ে তোলা, সরকারি সেবার মানোন্নয়ন এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে তাঁর কার্যকর নেতৃত্ব সর্বমহলে প্রশংসিত হয়েছে। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইল জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রশাসনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে শরীফা হক একজন আদর্শ প্রশাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর এই সাফল্য তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার বলেন, ফুলবাড়ীয়ার মাটিতে জন্ম নিয়ে শরীফা হক আজ যে সম্মান অর্জন করেছেন, তা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। তাঁর কর্মদক্ষতা, মানবিক নেতৃত্ব ও জনসেবার প্রতি আন্তরিকতা তাকে এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে দিয়েছে।

ফুলবাড়ীয়া সমিতি, ময়মনসিংহের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রশীদ তামান্না বলেন,বলেন, ডিসি শরীফা হকের এই সাফল্য ফুলবাড়ীয়াবাসীর জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছে। আমরা বিশ্বাস করি, উনার সততা,দক্ষতা ও নিষ্ঠাবান কর্মকান্ড রাষ্ট্র ও জনকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শরীফা হকের এই সম্মানজনক অর্জনে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৫:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
৫৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  