০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
‘শহীদের রক্ত, বৃথা যেতে দিব না’; ‘সাগর ভাইয়ের স্মরণে, ভয় করি না মরণে’ ইত্যাদি স্লোগানে ময়মনসিংহের সন্তান শহীদ সাগরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহের সর্বস্তরের জনগণ।
শনিবার (১৯ জুলাই) সকালে ত্রিশাল বাসস্ট্যান্ড মোড়ে নির্মিত শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। ময়মনসিংহে চব্বিশের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণআন্দোলনের শহীদ তরুণ রিদওয়ান হোসেন সাগরের প্রথম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে।
শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল ইসলাম, শহীদের পরিবার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধারা, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
ট্যাগ :


















