Hi

০৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরের কালকিনিতে খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কাজী নাফিস ফুয়াদ , মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে খাল থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের (৪২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি খাল হতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, সকালে শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকার একটি খালের মাঝে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হলে কালকিনি থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:৫৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
৯৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  