মধুপুরে অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মীসভা অনুষ্ঠিত
টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একাংশের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জুন) বিকেলে জেলা পরিষদের মধুপুর অডিটোরিয়ামে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন কর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মধুপুর পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না এতে সভাপতিত্ব করেন।
লবিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক টাঙ্গাইল -১ আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন। প্রধান বক্তা ছিলেন মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য ও ব্যবসায়ী আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির তালুকদার, পৌর বিএনপি’র সাবেক সহসভাপতি ফজলুল হক মনি, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলের সাবেক আহবায়ক মো. মিনজুর রহমান তালুকদার (নান্নু), মেহেদী হাসান মিনজু, সোহেল রানা মাছুম, মারফত আলী, আ: হামিদ সরকার, মো. শামছুল হক বাবলু, সরকার মনি, খন্দকার মারুফ আহমেদ, হামিদা খাতুন, আব্দুর রহমান, রানা চৌধুরী, জায়েদ হাসান জনী, শ্রাবণ হাবীব রুবেল প্রমূখ।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকার আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানটির মিডিয়ার সহযোগিতায় ছিলেন সাবেক যুবনেতা মনিরুজ্জামান আসিফ।
পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করা কর্মীসভায় প্রয়াত বিএনপি নেতা আব্দুল মালেক ও গত আগস্টের হাসিনা বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়। তাঁদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
কর্মীসভায় মধুপুর ও ধনবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















