Hi

০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

জনগণের খবর নিউজ ডেস্ক

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ। কর্মসূচির অংশ হিসেবে একটি সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুনুর রশীদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেকোনো স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত ও স্বাস্থ্যসম্মত ফুলবাড়ীয়া গড়ে তোলা সম্ভব।

ইউএনও শহীদুল ইসলাম সোহাগ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণও প্রয়োজন।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৪:৩৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
৪০১ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  