Hi

১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মধু খাওয়ার আগে জানতে হবে যে ৫টি বিষয়

জনগণের খবর নিউজ ডেস্ক

মধু প্রকৃতির এক মূল্যবান উপহার, যা স্বাস্থ্য রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সৌন্দর্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে প্রাকৃতিক চিনি ও কার্বোহাইড্রেটের ভালো উৎস থাকায় সঠিকভাবে ব্যবহার করলে এটি শরীরের জন্য উপকারী। তবে এর উপকার পেতে হলে অবশ্যই খাঁটি মধু বেছে নেওয়া এবং পরিমিত পরিমাণে গ্রহণ করা জরুরি।

মধু খাওয়ার আগে যে ৫টি বিষয় জানা প্রয়োহন তা হলো-

১. মধুতে প্রাকৃতিক চিনি বেশি থাকায় অতিরিক্ত খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি বিশেষ সতর্কতার সঙ্গে গ্রহণ করা উচিত।

২. অনেকেই গরম পানির সঙ্গে মধু মিশিয়ে পান করেন, কিন্তু এটি স্বাস্থ্যকর নয়। উচ্চ তাপে মধুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে এবং ক্ষতিকর যৌগ তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে।

৩. যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তাদের খালি পেটে মধু খাওয়া এড়িয়ে চলা উচিত। এতে বুক জ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা বাড়তে পারে।

৪. ফুলের পরাগে যাদের অ্যালার্জি আছে, তাদের মধু গ্রহণে সতর্ক থাকতে হবে, কারণ মধুতে সামান্য পরাগ উপাদান থাকতে পারে যা অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটাতে পারে।

৫. বাজারে ভেজাল বা নিম্নমানের মধুও পাওয়া যায়, তাই খাওয়ার আগে নিশ্চিত হতে হবে যে মধুটি খাঁটি ও নিরাপদ। ভেজাল মধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:০১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
২৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  