Hi

১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৮

জনগণের খবর নিউজ ডেস্ক

ইরানের একটি শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন। মঙ্গলবার (৫ মে) আন্দিশেহ শহরের আরঘাভান কমার্শিয়াল কমপ্লেক্সে এই ঘটনা ঘটে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি। ভবনটিতে ২৫০টিরও বেশি বাণিজ্যিক ইউনিট ছিলো বলে জানা যায়।

ইরানিয়ান স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ) আন্দিশেহ শহরের দমকল বিভাগের প্রধান আলী পাইদারানের বরাত দিয়ে জানায়, স্থানীয় সময় বিকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়। ভবনটির বাইরের অংশে ব্যবহৃত দাহ্য উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে, আইএসএনএ ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির বরাত দিয়ে জানায়, ঘটনাস্থলে সাতটি সক্রিয় উদ্ধারকারী দল ও অনুসন্ধানী কুকুর মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভবন থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
৪২ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  