Hi

০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যোগাযোগ করেছে

জনগণের খবর নিউজ ডেস্ক

ইরান শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যোগাযোগ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সকালে ইরানের সাথে চুক্তির ব্যাপারে কথা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র কখনোই এমন কোনো চুক্তিতে যাবে না, যা ইরানের পরমাণু কর্মসূচিকে সমর্থন করে।

ইসলামাবাদে ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম পাঁচ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলো। তবে যুক্তরাষ্ট্র ২০ বছরের শর্ত জুড়ে দিলে তা শেষ পর্যন্ত ভেস্তে যায়। ইরানকে চাঁদাবাজি থেকে বিরত রাখতেই হরমুজ প্রণালিতে নৌ অবরোধ দিয়েছেন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। হুঁশিয়ারি দিয়ে বলেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী যুদ্ধজাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে।

এদিকে, আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অবৈধ এবং জলদস্যুতার শামিল বলে অভিযোগ করেছে ইরানের সামরিক বাহিনী। পাল্টা হামলার হুমকিও দিয়েছে তেহরান। এতে আবারও যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে। ইসরাইল ও লেবাননের মধ্যে আসন্ন আলোচনা প্রত্যাখ্যান করেছেন ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:৫৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
৪৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  