Hi

০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনৈতিক সংকটে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা ঘোষণা

জনগণের খবর নিউজ ডেস্ক

ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়, জ্বালানি সংকট এবং তীব্র অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে অস্থির হয়ে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া। দেশজুড়ে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও সড়ক অবরোধে সৃষ্ট রাজনৈতিক সংকট মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।

শনিবার (২০ জুন) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। তার এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন শ্রমিক ইউনিয়ন, কৃষক সংগঠন এবং সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের নেতৃত্বে চলা আন্দোলন ধীরে ধীরে সরকার পতনের দাবিতে রূপ নিয়েছে।

গত ৫০ দিন ধরে দেশটির বিভিন্ন অঞ্চলে সড়ক অবরোধ চলছে। এর ফলে খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে।

প্রেসিডেন্ট পাজ তার ভাষণে বলেন, দেশের প্রধান সড়কগুলো মুক্ত করতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের অবরোধের কারণে সাধারণ মানুষের কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাপন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জরুরি অবস্থার আওতায় এখন থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং অবরুদ্ধ সড়কগুলো সচল করতে সেনাবাহিনী ও পুলিশ সরাসরি অভিযান পরিচালনা করতে পারবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৭:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
৭০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  