Hi

০৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫

জনগণের খবর নিউজ ডেস্ক

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ জন। ধসে পড়েছে অসংখ্য ভবন। 

শুক্রবার (২৬ জুন) ভারী যন্ত্রপাতির পাশাপাশি খালি হাতেও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

কারাকাসের পশ্চিমে শত বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার দুই দিন পর বিপর্যস্ত দেশটিতে আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও ত্রাণ সহায়তা পৌঁছাতে শুরু করেছে।

ভেনেজুয়েলার লাগুয়াইরা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতীয় পরিষদের প্রধান হোর্হে রড্রিগেজ বৃহস্পতিবার জানান, ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে দুই শতাধিক মানুষ আটকা পড়েছেন।

ধসে পড়া একটি ভবনের সামনে উদ্ধারকর্মীরা বড় হাতুড়ি দিয়ে কংক্রিট ভাঙছিলেন। এএফপির ভিডিওতে দেখা যায়, জীবিতদের কোনো শব্দ শোনার জন্য তারা সবাইকে ‘সম্পূর্ণ নীরবতা’ বজায় রাখার আহ্বান জানাচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো জানান, মৃতের সংখ্যা বেড়ে অন্তত ২৩৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার ৩০০ জন।

উদ্ধারকাজ ধীরগতিতে এগোচ্ছে। ভূমিকম্পের কয়েক ঘণ্টা পরও ধ্বংসস্তূপের নিচে মরদেহ দেখা গেছে। আটকে পড়ে আহত হওয়া অনেকের ক্ষেত্রেই সময় দ্রুত ফুরিয়ে আসছে।

এর মধ্যেই আন্তর্জাতিক সহায়তা পৌঁছাতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের ত্রাণ কার্যক্রম তদারকির জন্য দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে পৌঁছেছেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৮:৪৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৬৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  