Hi

০১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল এশিয়ার তিন দেশ, নিহত ৮

জনগণের খবর নিউজ ডেস্ক

৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার তিন দেশ। এই ভূমিকম্পের আঘাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে এক শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছে আরেক শিশু।

শুক্রবার (৩ এপ্রিল) রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। খবর রয়টার্সের।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯। তবে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর এই কম্পনের মাত্রা ৬ দশমিক ৩ বলে রেকর্ড করেছে। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৭৭ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হওয়ায় এর প্রভাব সুদূরপ্রসারী ছিল।

রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আফগানিস্তানের কাবুল ছাড়াও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও ভারতের রাজধানী নয়াদিল্লিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।

ভৌগোলিক অবস্থানের কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি দেশ। দুর্গম পাহাড়ে ঘেরা এই দেশে প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর গড়ে প্রায় ৫৬০ জন প্রাণ হারান। এর আগে গত বছরের নভেম্বরে ৬ দশমিক ৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে অন্তত ২৭ জন নিহত হয়েছিলেন। শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল। এবারের কম্পনেও পার্বত্য এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১০:৩৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
৭০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  