জনগণের খবর ডট কম এর সম্পাদকীয় প্যানেলের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা
মুসলিম বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। একমাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মতো বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভির্য বজায় রেখে অনাবিল আনন্দের মধ্যদিয়ে পালিত হচ্ছে ঈদুল ফিতর।
পবিত্র ঈদকে সামনে রেখে মানুষের মধ্যে বিরাজমান সকল বৈষম্য, অসঙ্গতি, সামাজিক অস্থিরতা এবং অসুস্থতা থেকে মুক্তি কামনা করছি। পাশাপাশি সাংবাদিক সমাজ থেকে শুরু করে চলমান নারী, শিশু নির্যাতনসহ মাদক, দুর্নীতি, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ প্রয়াস কামনা করছি। আমরা শান্তিময় একটি সমাজ কায়েমে স্ব স্ব অবস্থান থেকে অঙ্গীকারাবদ্ধ হবার আহবান জানাচ্ছি।
ঈদ উপলক্ষে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনগণের খবর ডট কম এর সম্পাদকীয় প্যানেল (সম্পাদক ও প্রকাশক: হাসান হাবিব তালুকদার, ব্যবস্থাপনা সম্পাদক: মারুফ হোসেন, উপ-সম্পাদক: মবিয়া হাসান নিয়াত চৌধুরী, সহ-সম্পাদক: মোতাছিম বিল্লাহ শাকিল, সহযোগী সম্পাদক: ফয়সাল রহমান জনি, বার্তা সম্পাদক: মো. সাইফুল ইসলাম) সহ পুরো পরিবারের পক্ষ থেকে জনগণের খবর ডট কম এর সকল প্রতিনিধি, পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!
ঈদ মোবারক! এই পবিত্র দিনটি আপনার এবং আপনার পরিবারের জীবনে অনাবিল আনন্দ, সুখ ও শান্তি বয়ে আনুক।দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর খুশির ঈদ আপনার জীবনে নিয়ে আসুক সফলতার বার্তা। ঈদ মোবারক!ঈদের এই আনন্দঘন মুহূর্তে আপনার জীবনের সকল দুঃখ-কষ্ট দূর হয়ে যাক। শুভ হোক আপনার প্রতিটি দিন। ঈদ মোবারক।আল্লাহর রহমত ও বরকতে আপনার জীবন ভরে উঠুক। আপনাকে এবং আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।














