০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে

সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় তিনি হাসপাতালের পুরোনো ভবনের বেশ কিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট ঘুরে দেখেন।হাসপাতালের শৃঙ্খলা ও দালাল চক্র প্রসঙ্গে সরদার মো. সাখাওয়াত হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘আজকে আমি কোনো দালাল দেখিনি। হাসপাতালে কাউকে দালালি করতে দেব না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দেব না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে।’ সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
ট্যাগ :

















