Hi

০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের ৩ গ্রাম দখলের ঘোষণা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী ইউক্রেনের তিনটি ভিন্ন অঞ্চলের তিনটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্যমতে, যেসব এলাকা দখল করা হয়েছে, সেগুলো হলো, ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলের কামিয়ানস্কে, পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের দেখতিয়ারনে এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের পোপিভ ইয়ার।

মস্কো দাবি করেছে, জাপোরিঝঝিয়া ও দোনেৎস্ক অঞ্চল ইতোমধ্যে রাশিয়ায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের বেশিরভাগ দেশ এই দাবি অবৈধ ও আন্তর্জাতিক আইনবিরোধী বলে প্রত্যাখ্যান করেছে। রাশিয়ার এই যুদ্ধক্ষেত্র-সংক্রান্ত দাবিগুলোর স্বতন্ত্রভাবে সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

এই দখলের মাধ্যমে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে রুশ আগ্রাসন আরও বিস্তৃত হলো। বিষয়টি ইউক্রেনীয় প্রতিরোধকে চাপে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেনীয় সামরিক বাহিনী এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১১:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২৪৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  