Hi

০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ-মুরগির দাম কমলেও তেল-পেঁয়াজ-সবজির বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক

বাড়তি দামে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। লিটারে ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকায় কিনতে হচ্ছে নিত্যপণ্যটি। দাম বেড়েছে পেঁয়াজের, কমেছে সবধরনের মুরগি ও মাছের দর। স্থিতিশীল চালের বাজার। দু-একটি সবজি ছাড়া বেশিরভাগ সবজিরই দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

সম্প্রতি সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা ও পাম তেলের দাম ১২ টাকা বাড়ানোর ঘোষণা দেন ব্যবসায়ীরা। এ দাম মেনে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সে হিসেবে প্রতি পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, আগে যা ছিলো ৮৫২ টাকা। নতুন দাম বাজারে কার্যকর হওয়ায় বেড়েছে তেলের সরবরাহ। তবে দাম বাড়ায় অসন্তুষ্ট ক্রেতারা।

পেঁয়াজের দামও বেড়েছে। কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সবজির দামও কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। ঝড় বৃষ্টির কারণ দেখিয়ে সরবরাহ কমার অজুহাত তাদের।

কমেছে মাছের দর। বিক্রেতারা বলছেন, কেজিতে দেড় থেকে দুইশো টাকা কমে বিক্রি হচ্ছে সবধরনের মাছ। তবে তা নিয়ে ক্রেতাদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া।

কেজিতে ৩০ টাকা কমে সোনালি মুরগি ২৬০ টাকা এবং ব্রয়লার কেজিতে ২০ টাকা কমে ১৭০ টাকায় বিক্রি হচ্ছে।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:৫৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
২৮৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  