Hi

০৯:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াতকে ব্যাপক নির্যাতন করেছে

ময়মনসিংহে একযোগে ৬ থানার ওসি বদলি

ময়মনসিংহ ব্যুরো

বিগত ফ্যাসিষ্ট সরকারে শাসন আমলে বিএনপি-জামায়াতকে ব্যাপক নির্যাতন করেছে পুলিশ।এই অফিসার ইনচার্জ ওসি গুলো অতি উৎসাহিত ছিলেন বিএনপি জামায়াত কে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য!
ময়মনসিংহের ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে। থানাগুলো হলো কোতোয়ালি মডেল থানা, গৌরীপুর, ভালুকা, নান্দাইল, হালুয়াঘাট ও মুক্তাগাছা।

গত ৪ ও ৫ মে পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখার এআইজি মো: মিনহাজুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাদের বদলির আদেশ দেয়া হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৫ মে) পৃথক দুটি প্রজ্ঞাপনে ৪ ওসির বদলির আদেশ জারি করা হয়। এর আগে রবিবার (৪ মে) আরও ২ থানার ওসির বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সোমবারের আদেশে বদলিকৃতরা হলেন- কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান শফিক, গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান এবং নান্দাইল থানার ওসি ফরিদ আহমেদ।

এরমধ্যে শফিকুল ইসলাম খান, মাজহারুল আনোয়ার এবং মো. শামছুল হুদা খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং ফরিদ আহমেদকে রাজশাহী রেঞ্জে বদলি করা হয়েছে।

অপরদিকে রবিবারের একটি আদেশে হালুয়াঘাট থানার ওসি আবুল খায়েরকে এপিবিএন এবং মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেনকে বরিশাল রেঞ্জে বদলি করা হয়।

জানা যায়, বদলিকৃত ওসিদের বিতর্কিত কর্মকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে অনেকেই।

অভিযোগ রয়েছে, ভালুকা মডেল থানার ওসি মো. শামছুল হুদা খান ঘুষ বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় তার একাধিক বাড়ি ও ফ্লাট রয়েছে।

এদিকে, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘদিন তারাকান্দা থানার ওসি থাকা অবস্থায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের আস্থাভাজন হিসেবে বিএনপি-জামায়াতের নেতা কর্মীদের ব্যাপক নির্যাতন করেছেন। ৫ আগস্ট এরপর শক্ত লবিং তদবিরের মাধ্যমে তিনি সীমান্ত এলাকা হালুয়াঘাটে অফিসার ইনচার্জ ওসি’র দায়িত্ব পান। অভিযোগ আছে, এক শ্রেণির দালালদের সঙ্গে সখ্যতা করে সীমান্তে অবৈধ পারাপার ও চোরাচালান ব্যবসার নিয়ন্ত্রণ করেছেন তিনি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:১৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
১৯৪ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  