Hi

০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাঁওয়ে উপজেলা কমপ্লেক্স ও ফায়ার সার্ভিসের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল

জনগণের খবর নিউজ ডেস্ক

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ঈদগাঁও উপজেলার প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পসমূহের স্থান পরিদর্শন করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় তিনি ইসলামাবাদের বোয়ালখালী রাস্তার মাথায় প্রস্তাবিত উপজেলা প্রশাসনিক ভবন নির্মাণের নির্ধারিত স্থান সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।

এছাড়া উপজেলার জন্য প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশন ও জনসাধারণের সুবিধার্থে নির্মাণাধীন পাবলিক টয়লেটের নির্ধারিত স্থানও পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল হোসাইন, আজিজুল হক রুবেল, সাবেক যুবদল নেতা আজমগীর, সাবেক ছাত্রদল নেতা আরিফ উল্লাহ, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম, ইসলামাবাদ বিএনপির সভাপতি হুমায়ুন কবির, ছাত্রদল নেতা সাজ্জাদুল হক, ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, উপজেলা প্রশাসনিক কার্যক্রম দ্রুত চালু করার লক্ষ্যে সংসদ সদস্যের এই উদ্যোগ ও পরিদর্শন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:১৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৯ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  