Hi

০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি যখন থামতে বলব, তখনই ইসরায়েল থামবে : ট্রাম্প

জনগণের খবর নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইসরায়েল সম্পূর্ণভাবে তার নিয়ন্ত্রণে রয়েছে। তিনি নির্দেশ দিলেই তারা যুদ্ধবিরতিতে সম্মত হবে। স্থানীয় সময় বৃহস্পতিবার ‘টাইম’ ম্যাগাজিনকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। খবর আলজাজিরার।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েল একটি ‘ভালো টিম প্লেয়ার’ এবং তারা ‘আমি যা বলব তাই করবে’।

সাক্ষাৎকারে ট্রাম্প জোর দিয়ে বলেন, আমি যখন থামতে বলব, তখনই তারা থামবে—যদি না তারা উসকানির শিকার হয়। উসকানি দেওয়া হলে তাদের হাতে কোনো বিকল্প থাকবে না, তবে আমি যখন যুদ্ধ বন্ধ করতে বলব, তারা তখনই থামবে।

এদিকে ইরানজুড়ে হামলা আরও তীব্রতর করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবার তেহরানের শতবর্ষী চিকিৎসা গবেষণা কেন্দ্র, ইস্পাত কারখানা ও রাজধানীর নিকটবর্তী সেতুতে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে।

এই হামলার জেরে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও হামলা জোরদার করেছে ইরান। সংযুক্ত আরব আমিরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ড্রোন বা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শার্পনেল) পড়ে এক বাংলাদেশি নিহত হয়েছেন। কুয়েত বিমানবন্দরে অগ্নিকাণ্ড হলে জরুরি বিভাগ তা নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে সৌদি আরব তাদের ভূখণ্ডের দিকে ধেয়ে আসা বেশ কয়েকটি ইরানি ড্রোন প্রতিহত করেছে। বাহরাইনের একটি মহাসড়কের কাছে ভূপাতিত গোলার ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে।

এদিকে নৌবাহিনীর পারমাণবিক শক্তিচালিত রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ ক্রোয়েশিয়ায় পাঁচ দিনের যাত্রাবিরতি শেষে বন্দর ত্যাগ করেছে। তবে এর পরবর্তী গন্তব্য সম্পর্কে গোপনীয়তা বজায় রাখা হয়েছে। পারস্য উপসাগরে সাম্প্রতিক দিনগুলোতে হাজার হাজার মার্কিন মেরিন ও সেনা মোতায়েন করা হয়েছে। গুঞ্জন রয়েছে, ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা করছে ওয়াশিংটন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৩:০৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
৬৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  