Hi

০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ২ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার নিম্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের ওয়ানা রুস্তম বাজার এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১৪ জন। বৃহস্পতিবার (৭ আগস্ট) উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। 

পুলিশের এই কর্মকর্তা জানান, আহতদের মধ্যে পুলিশের দুইজন কর্মকর্তাও আছেন। আহতদের ওয়ানার জেলা সদরদপ্তর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইমরান উল্লাহ বলেছেন, ঘটনাস্থল ঘিরে রখেছে নিরাপত্তা বাহিনী এবং একটি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া কী ধরনের বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে-তা খতিয়ে দেখা হচ্ছে বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

এর একদিন আগেই খাইবার পাখতুনখোয়ার কারাকের গারাগ্রি এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলি চালায় হামলাকারীরা। এতে দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের তিনজন সদস্য নিহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:২৭:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
১৫৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  