নিউইয়র্কের মেয়র জুহরান মামদানির সঙ্গে হাসান হাবিব তালুকদার-রাশেদুলের সাক্ষাৎ
নিউইয়র্ক সিটির মেয়র জুহরান মামদানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন জনগণের খবর ডট কম এর সম্পাদক ও প্রকাশক হাসান হাবিব তালুকদার এবং ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (DSA)-এর সদস্য মি. রাশেদুল ইসলাম।
বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হয় :নির্বাচনের আগে মেয়র জুহরান মাদানির দেওয়া ৪ টা মূল প্রতিশ্রুতি: ভাড়া ফ্রিজ, ফ্রী বাস, ইউনিভার্সাল চাইল্ড কেয়ার, সিটি-ওনার গ্রোসারি স্টোরি। ১০ বছরে ২০০০০০টি সাশ্রয়ী নতুন বাড়ি নির্মাণ প্রসঙ্গেও আলোচনা হয়।
যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো তিনি বাস্তবিক প্রয়োগ করছেন এবং এ ধারা অব্যাহত রাখবেন বলেও আশা প্রকাশ করেন।
স্থানীয় রাজনীতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এ সময় ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়ে নিজের আনন্দ ও গর্বের কথা প্রকাশ করেন হাসান হাবিব তালুকদার এবং রাশেদুল ইসলাম।
বৈঠক শেষে জানান, ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত। গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের লক্ষ্যে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, রাশেদুল ইসলাম ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (DSA)-এর সঙ্গে যুক্ত। অন্যদিকে জুহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনগণের খবর ডট কম এর সম্পাদক ও প্রকাশক হাসান হাবিব তালুকদার আমেরিকাতে বেশকিছুদিন যাবত অবস্থান করছেন। তিনি ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (DSA)-এর সাধারণ সদস্য পদ গ্রহণ করেছেন। লং আইল্যান্ড শাখার সাধারণ সদস্য হিসেবে সদস্যপদ গ্রহণ করেছেন।








