Hi

০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জনগণের খবর নিউজ ডেস্ক

ময়মনসিংহ প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ ৪ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জুবায়রা বেগম সাথী, উপজেলা প্রকৌশলী রাকিব উল হাফিজ, মেডিকেল অফিসার ডাঃ লায়লা ইয়াসমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনিরুল হক ফারুক রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সবুজ বিপ্লব গড়ে তুলতে বর্তমান জাতীয় নেতৃত্ব দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে। একসময় আমাদের বাড়ির চারপাশে অসংখ্য গাছপালা ছিল, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সবুজায়ন কমে গেছে।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই অন্তত একটি করে গাছ লাগাই এবং তার পরিচর্যা করি। সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে।

একটি গাছ, একটি প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৬:০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
১১০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  