১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সীমান্ত নিরাপত্তায় সতর্ক বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ‘সার্বভৌম সমতা’র ভিত্তিতে বজায় রাখা হবে বলে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভারত যদি তাদের সীমান্তের ভেতরে ‘নো-ম্যানস ল্যান্ড’ বজায় রেখে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চায়, তবে বিষয়টি আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে।
মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারত সরকারের পক্ষ থেকে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।
ট্যাগ :









