Hi

০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ন্যায্য দাবি পূরণ করাই সরকারের অগ্রাধিকার

জনগণের খবর নিউজ ডেস্ক

স্বাধীনতা যুদ্ধের সময় জনগণকে বিভ্রান্ত করা শক্তি এখনো মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপি জনগণের জন্য কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ এপ্রিল) যশোর ঈদগাঁ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সরকারের পরিকল্পনা বাধাগ্রস্ত করতে চায় একটি মহল, যারা নির্বাচনের আগে জান্নাতের টিকিট বিক্রি করেছিল। মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছে দেশের সেবা করার জন্য। দেশের মানুষের আস্থা আছে বিএনপির ওপর।

৫ আগস্টের পর একটি দল ফ্যাসিবাদের অনুসারীদের ক্ষমা করে দেয়ার ঘোষণা দেয় উল্লেখ করে তিনি বলেন, যারা বড় বড় কথা বলছে তারা আওয়ামী লীগকে মাফ করে দেয়ার কথা বলেছে। তারাই ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে বৈঠক করছে আর বক্তৃতার মঞ্চে তারা বড় বড় কথা বলে।

জনগণের ন্যায্য দাবি পূরণ করাই সরকারের অগ্রাধিকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জুলাই সনদের প্রতিটি অক্ষর সংসদে পাস করা হবে। দেশের মানুষের স্বার্থে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ শেষ করবে বিএনপি সরকার। মোট জনগোষ্ঠীর অর্ধেক নারীকে পেছনে ফেলে কোনো উন্নয়ন সম্ভব নয়। নারীদের দেয়া কয়েক লক্ষ ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে কোটিতে পৌঁছাবে।

তারেক রহমান বলেন, দেশের জনগণ শান্তি, সমৃদ্ধি ও ভালোভাবে বাস করতে চায়। আর জনগণ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন চায়। তাই জনগণের শান্তি নষ্ট করবে এমন কাজ করতে দেয়া হবে না।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
৫০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  