০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ (শনিবার, ২১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাননীয় প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের শহীদদের পাশাপাশি সাম্প্রতিক সময়ের (২০২৪) শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দেশের কল্যাণে সকল রাজনৈতিক দল, মত ও শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে জাতীয় ঐক্য অত্যন্ত জরুরি এবং এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।
ট্যাগ :














