Hi

০২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় হাসপাতালে যাবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ (বুধবার) সন্ধ্যায় হাসপাতালে যাবেন।

বুধবার (১৮ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সন্ধ্যা ৬টায় গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যাবেন।

দীর্ঘদিন ধরেই অসুস্থ খালেদা জিয়া বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বেগম জিয়ার হাসপাতালে যাওয়া উপলক্ষে এভারকেয়ার হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
১১২ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  