Hi

০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কাছে সিরিজ হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আবার ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটারা। লিটন দাস ও তাওহীদ হৃদয় হৃদয়দের ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ। এই ম্যাচ হেরে সিরিজও খুইয়েছে লিটন দাসের দল। অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান।

শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৯ ওভারের খেলা শেষে ১৪৪ রানে। এতে ৫৭ রানের জয় পায় পাকিস্তান।

পাকিস্তানের বিশাল রানের জবাবে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৪ রান করে বাংলাদেশ। এরপর ইমন আউট হয়ে যাওয়ার পর (৭ বলে ৮) ব্যাটিংয়ে ধস নামে সফরকারীদের।

দ্রুত উইকেট থেকে বিদায় নেন তানজিদ হাসান তামিম (১৯ বলে ৩৩), লিটন দাস (৯ বলে ৬), তাওহীদ হৃদয় ((৫ বলে ৫), জাকির আলী অনিক (১ বলে ০) ও শামীম হোসেন (৯ বলে ৭)।

অষ্টম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তানজিম হাসান সাকিব ২৫ বলে ৩৩ রানের জুটি গড়েন। এই জুটিতে দলীয় সংগ্রহ ১০০ পার করে বাংলাদেশ। এরপর নবম উইকেটে ২৯ বলে ৩৪ রানের জুটি গড়েন হাছান মাহমুদ ও তান

জিম হাসান সাকিব। অবশেষে এক ওভার বাকি থাকতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

এর আগে পাকিস্তানের হয় লাহোরে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ আর শামীম হোসেনের স্পিন দিয়ে দুই প্রান্ত দিয়ে আক্রমণ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের শেষ বলে লংঅনে বল ঠেলে তিন নিতে গিয়ে শাহিবজাদা ফারহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হন সাইম আইয়ুব (৪)।

এরপর ফারহান আর মোহাম্মদ হারিস ৫৪ বলে ১০৩ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দেন পাকিস্তানকে। ২৫ বলে ৪১ করে তানজিম সাকিবের শিকার হন হারিস। ৪১ বলে ৪ বাউন্ডারি আর ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলা ফারহানকে আউট করেন রিশাদ।

এরপর সালমান আগা আর শাদাব খানকে ফেরান হাসান মাহমুদ। তবে হাসান নেওয়াজ ২৬ বলে ২ চার আর ৩ ছক্কায় ৫১ রানের হার না মানা ইনিংসে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন। ৬ উইকেটে ২০১ রান তোলে স্বাগতিকরা।
হাসান মাহমুদ ৪৭ রানে আর তানজিম সাকিব ৩৬ রানে নেন দুটি উইকেট। রিশাদ ১ উইকেট পেতে খরচ করেন ৫০। ৩ বল করেই চোটের কারণে মাঠ ছাড়েন শরিফুল ইসলাম। পাকিস্তানের হয়ে ১৯ রানে ৩ উইকেট শিকার করেন আবরার আহমেদ।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০১:৫২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
১৯৬ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  