Hi

০৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারেনা: মির্জা ফখরুল

জনগণের খবর নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উদ্দেশ্য করে বলেছেন, কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না। শিক্ষা, কঠোর পরিশ্রম ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমেই একটি দেশ উন্নতির শিখরে পৌঁছাতে পারে। আজকের চীন নিজেদের প্রচেষ্টা, শিক্ষা ও কর্মদক্ষতার মাধ্যমে বিশ্বের অন্যতম উন্নত দেশে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১১ টায় ঠাকুরগাঁও শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রী উদ্যোগের আয়োজনে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় গেস্ট অফ আনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এইচ. ই. ইয়াও ওয়েন।

“তরুণ মেধার বিকাশ, উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের প্রায় ৬ হাজার ৫শ শিক্ষার্থীর মাঝে স্কুলব্যাগ,খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রীও শিশুদের নিয়ে কাজ করতে চান। শিশুদের ভালোভাবে লেখাপড়া করাতে চান তাদের উন্নত করতে চান। এজন্য তিনি কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের পোশাক, শিক্ষা সামগ্রী ফ্রিতে বিতরণ সেই সাথে শিশুরা যাতে প্রতিযোগিতা করে টিকে থাকতে পারে সেই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছেন।

মির্জা ফখরুল বলেন, আমরা আজকে এখানে চীনের রাষ্ট্রদূতকে পেয়েছি তাই আমি তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশ্বের মধ্যে একটি উন্নত দেশ চীন এবং প্রতিনিয়তই উন্নত হচ্ছে। চীন বিভিন্ন দেশের জনগণের উন্নয়ন করছে। আমাদের উন্নয়নের ক্ষেত্রেও তারা সমর্থন দিচ্ছে। তাই আমি উনাদেরকে দিয়ে ঠাকুরগাঁওয়ের কিছু কাজ করাতে চাই। চীনের রাষ্ট্রদূত বলেছেন চলতি বছরের ও আগামী বছরের মধ্যে কলকারখানা স্থাপন করার জন্য চীন থেকে একটি প্রতিনিধি দল এখানে আসবেন, দেখবেন ও ভিজিট করবেন।

চীনের রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি ইয়াও ওয়েন বলেছেন, প্রতিবছর বাংলাদেশের জনগণের জন্য কিছু বিতরণ করা হবে।
আপনার জানেন যে শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। আমি আশা করি এই শিক্ষা সামগ্রী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে বেগবান করবে। এখানে অনেক কৃষি জমি আছে। সে দিক দিয়ে আমরা কাজ করতে চাই এবং চলতি বছরের জুলাই -আগস্ট মাসে একটি প্রতিনিধি দল আসবেন আপনাদের এখানে ভিজিট করতে।

তিনি আরো বলেন, আগামী বছরের মধ্যে এখানকার ছাত্র ছাত্রীদের নিয়ে চীন সফর করা হবে। পর্যায়ক্রমে সবাই চিনে সফর করার সুযোগ পাবেন এবং বাংলাদেশ ও চীনের বুন্ধুত্বপূণ সম্পর্কের গুরুত্ব ও সমর্থন দেয়া হবে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৫:৩১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
৭০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  