Hi

০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসিকে ২ মিলিয়ন ডলার সহায়তায় দিবে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের (ইসি) বাস্তবায়নাধীন ১৮ দশমিক ৫৩ মিলিয়ন মার্কিন ডলারের ব্যালট প্রকল্পে ২ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার (১৮ জুন) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘আমরা ইসি গঠনের পর থেকেই ইউএনডিপির সহায়তা চেয়ে আসছি। তারা প্রথম থেকেই সহযোগিতার হাত বাড়াচ্ছে এবং ব্যালট প্রজেক্টে মোট ১৮.৫৩ মিলিয়ন ডলার সহায়তা দেবে। অস্ট্রেলিয়া তাদের মুদ্রায় ২ মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচনের জন্য ১৬টি কমপোনেন্ট রয়েছে। এই ১৬টির মধ্যে অর্থায়নের বিষয়ে ইউএনডিপির সঙ্গে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়া ২ মিলিয়ন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশা করি, এই প্রকল্পের ভবিষ্যৎ অর্থায়নের জন্য দাতাদের সহযোগিতা পাওয়া যাবে। প্রকল্পটি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানান তিনি।’

তিনি বলেন, ‘এই প্রজেক্টের আওতায় ক্যাপাসিটি বিল্ডিং, অ্যাওয়ারনেস, ট্রেনিং, ইন্সটিটিউশনাল ফ্রেমওয়ার্ক সহ ১৬টি কম্পোনেন্ট পরিচালিত হবে। আশা করি এটার বেস্ট ইউটিলাইজেশন হবে।’

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
১৫১ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  