Hi

০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার

জনগণের খবর নিউজ ডেস্ক

জঙ্গি হামলার সতর্কতার প্রেক্ষিতে দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অ্যারাইভাল ও ডিপারচার—সব ক্ষেত্রেই তল্লাশি জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিমানবন্দর-সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে শাহজালাল বিমানবন্দরসহ সব বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। চিঠি পেয়ে প্রতিটি বিমানবন্দরের সংশ্লিষ্টরা উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।সব নিরাপত্তা ইউনিটকে সতর্ক থাকার পাশাপাশি বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরনের কোনো কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে।

এ বিষয়ে বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তারা কোনো ধরনের হুমকি পাননি। তবে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে রাতের ফ্লাইটগুলোকে কেন্দ্র করে বেশি সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও কোনো অসংগতি পরিলক্ষিত হলে দ্রুত ওপর মহল ছাড়াও সংশ্লিষ্ট সবাইকে জানাতে বলা হয়েছে।

সূত্র জানিয়েছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পেয়েছে গোয়েন্দারা। এর প্রেক্ষিতে দেশের সব গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাপ্তরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার এই সতর্কতা জারি করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৭:১৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
৬৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  