Hi

০৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত

জনগণের খবর নিউজ ডেস্ক

বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এ কাউন্সিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর, প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কাউন্সিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ গণআজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ এবং সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কমরেড সাইফুল হক।

কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ কংগ্রেসের নতুন কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন চেয়ারম্যান এবং অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম মহাসচিব পদে পুনঃনির্বাচিত হন। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব হিসেবে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ কংগ্রেসকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৯:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
২৭ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  