Hi

০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডিতে যুক্ত হচ্ছে পিতা-মাতার ইংরেজি নাম

জনগণের খবর নিউজ ডেস্ক

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পিতা-মাতার বাংলা নামের পাশাপাশি এখন থেকে ইংরেজি নামও যুক্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নিজের ডাকনামসহ নিবন্ধন ফরমে পিতা-মাতার ডাকনামও যুক্ত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসির এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আমাদের শিক্ষা সনদ, পাসপোর্ট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টে নিজ নামের পাশাপাশি পিতা-মাতার নাম ইংরেজিতে লিপিবদ্ধ থাকে। কিন্তু জাতীয় পরিচয়পত্রে শুধু বাংলা লিপিতে লিপিবদ্ধ থাকে। এনআইডিতে ইংরেজি নাম না থাকার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নাগরিকদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বিভিন্ন দেশের ভিসা পেতে গেলে ইংরেজি নামের প্রয়োজন হয়। এসব বিষয় বিবেচনা করেই নাগরিকদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পরিকল্পনা অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল। সদ্য বিদায়ী এনআইডির মহাপরিচালক এ এ এস এম হুমায়ুন কবীরের দায়িত্বকালে কমিশনে ফাইল উপস্থাপন করা হলে কমিশন তা অনুমোদন করে এবং এ সংক্রান্ত আইন-বিধি নির্ধারণের কাজ চলছে।’

এছাড়া এনআইডির নিবন্ধন ফরম-২-এ কিছু পরিবর্তনও আসছে। যেমন- মূল নামের পাশে একটি ফিল্ড যুক্ত করা হবে, যেখানে নাগরিকের ডাকনাম এবং পিতা-মাতার ডাকনামও থাকবে। এ তথ্য শুধু ডাটাবেজে সংরক্ষিত থাকবে, এনআইডিতে প্রিন্ট হবে না। আবার ভোটার হতে এলাকার বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ফিল্ডও যুক্ত হবে।

এ বিশিষ্ট ব্যক্তি বলতে স্কুল শিক্ষক, ডাক্তার কিংবা সমাজে পরিচিতি আছে— এমন যে কেউ হতে পারেন। এতে ভিনদেশিরা প্রতারণার মাধ্যমে ভোটার হতে পারবে না এবং ভোটার তালিকা ও নাগরিকদের তথ্যের শুদ্ধতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, ‘পিতা-মাতার ইংরেজি নামের পাশাপাশি স্বামী-স্ত্রীর নামও ইংরেজিতে থাকবে। তবে পিতা-মাতার ডাকনাম, নিজের ডাকনাম ও স্বামী-স্ত্রীর ডাকনাম শুধু ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এনআইডিতে শুধু নিজ নাম ও পিতা-মাতার নাম ইংরেজি ও বাংলা— দুই ভার্সনে লিপিবদ্ধ হবে।’

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর ইংরেজি নাম যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আইন-বিধি পর্যালোচনা করা হচ্ছে, যা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া পিতা-মাতার ডাকনাম যুক্ত করা হবে, তবে তা এনআইডিতে প্রিন্ট করা হবে না।’

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০৫:৪৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১২৮ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  