Hi

০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

নিজস্ব প্রতিবেদক

ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, আমরা জানতে পেরেছি পোপ ফ্রান্সিস মারা গেছেন। তার মৃত্যুতে প্রধান উপদেষ্টা শোকাহত।

প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ও ডেপুটি প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টার আসন্ন চারদিনের কাতার সফর ও প্রধান উপদেষ্টার কাছে শ্রমবিষয়ক সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদন সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন।

এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ২১ এপ্রিল ইস্টার সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানের কাসা সান্তা মার্টায় নিজ বাসভবনে মারা যান তিনি। তিনি দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ ছিলেন।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ১১:৪৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
২৫৩ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  