Hi

ঢাকা, বাংলাদেশ ১০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রেস সচিব

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অচলাবস্থা নিরসনে এবং একটি উইন-উইন চুক্তির লক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে শুল্ক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

মঙ্গলবার (০৮ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব পোস্টে লিখেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানও সেই দলে রয়েছেন। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, আগামী ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর এই ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।

ইতোমধ্যে মার্কিন প্রতিপক্ষের সঙ্গে প্রতিনিধিদলটি কয়েক দফা আলোচনা সম্পন্ন করেছে। ৯ জুলাই আলোচনার পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

ফেসবুক পোস্টে আরও লিখেন, ঢাকা আশা করছে, ওয়াশিংটনের সঙ্গে একটি ফলপ্রসূ শুল্ক চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

যুক্তরাষ্ট্রে শুল্ক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রেস সচিব

আপডেট : ০৬:৪৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫