Hi

০৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

এনবিআর ভবন অবরুদ্ধ

আন্দোলনে থাকা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতাদের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এনবিআরের প্রধান গেট বন্ধ করে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কেউ ঢুকতে বা বের হতে পারছেন না।

বৃহস্পতিবার (২৬ জুন) এনবিআরের সদস্য খালিদ আহম্মেদ গণমাধ্যমে জানান, আন্দোলনের কারণে চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

একাধিক কর্মকর্তা গণমাধ্যমে বলেন, দুপুর ১২টার দিকে রাজস্ব ভবনের দুই গেটে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য মোতায়েন করা হয়। তারা রাজস্ব ভবনে ঢোকা ও বের হওয়ার গেট বন্ধ করে দিয়েছেন। সেবাপ্রার্থী, সাংবাদিক, কর্মকর্তা কেউই ঢুকতে ও বের হতে পারছেন না।

চেয়ারম্যানের অপসারণ ও এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন করছেন এনবিআর কর্মকর্তারা। আজও রাজস্ব ভবনে সমবেত ও কলমবিরতি কর্মসূচি পালন করছেন তারা।

কর্মকর্তাদের অভিযোগ, কর্মকর্তাদের সমবেত হওয়া ঠেকাতে এনবিআর অবরুদ্ধ করে রাখা হয়েছে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

এনবিআর ভবন অবরুদ্ধ

আপডেট : ১২:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫