Hi

ঢাকা, বাংলাদেশ ১০:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের হুমকির পর খামেনি বললেন— ‘যুদ্ধ শুরু হলো’

ইরান-ইসরায়েল সংঘাত ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘যুদ্ধ শুরু হলো।’

বুধবার (১৮ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি এ কথা বলেছেন।

ইরান ইন্টারন্যাশনাল নিউজ আউটলেটের প্রতিবেদন অনুসারে পোস্টটিতে বলা হয়েছে, ‘মহান হায়দারের নামে, শুরু হলো যুদ্ধ।’ হায়দার নামটি প্রায়শই আলীর জন্য ব্যবহৃত হয়, যাকে শিয়া মুসলমানরা প্রথম ইমাম এবং নবী মুহাম্মদের (সা.) উত্তরসূরি বলে মনে করেন।

আরেক পোস্টে খামেনি লেখেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।’

এর আগে, ইরানের সর্বোচ্চ এই নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়ে ইঙ্গিত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, ‘আমরা ঠিক জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদ- আমরা তাকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত এখনই নয়।’

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে।’

এর কিছুক্ষণ আগে এক্সে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।

ট্যাগ :

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

About Author Information

জনপ্রিয়

জেআরডিএম এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও তালগাছ রোপন

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

ট্রাম্পের হুমকির পর খামেনি বললেন— ‘যুদ্ধ শুরু হলো’

আপডেট : ০৭:৩৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫