Hi

০৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে ডাক্তার-নার্সদের ছুটি বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

ইরানে সব ডাক্তার ও নার্সের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের দ্রুত কাজে ফিরে যেতেও বলা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ সাজ্জাদ রাজাভি বলেন, ডাক্তার ও নার্সদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে চিকিৎসা কেন্দ্রগুলোতে।

তিনি জানান, পরিষেবা প্রদানের পাশাপাশি মনোবল ও মানসিক স্থিতিশীলতা বৃদ্ধিতে চিকিৎসা দলগুলোকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় সবার পাশে দাঁড়িয়েছে এবং যেকোনো প্রয়োজনে সহায়তা প্রদানের জন্য মন্ত্রণালয় প্রস্তুত। হতাহতদের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশিকা চিকিৎসা কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হয়েছেন। তবে এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
৮০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  