Hi

০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমদানি নিষেধাজ্ঞায় দিল্লিকে চিঠি দেবে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পণ‍্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় দিল্লিকে চিঠি পাঠাচ্ছে ঢাকা। তবে এখনও দেশটির সাথে সই হওয়া কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (২১ মে) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ-ইনের ঘটনায় ভারতকে চিঠি পাঠানো হয়েছিল। তবে দেশটি এখনও চিঠির জবাব দেয়নি। পুশ-ইনের মাধ্যমে কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে এসে থাকলে তাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে।

তৌহিদ হোসেন বলেন, ‘জসীম উদ্দিন নিজেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে যেতে চান। তার দায়িত্ব পরিবর্তন হবে। দু-একদিনের মধ্যে তিনি চলে যাবেন।’

প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী সুফিউর রহমানের দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
৮৫ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  