Hi

০৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ বিমানের ঢাকা-জাপান রুটে ফ্লাইট স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে জাপানের নারিতা রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে।

রোববার (১৮ মে) বিমান বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান হজ ফ্লাইট, উড়োজাহাজের স্বল্পতা এবং ব্যবসায়িক দিক বিবেচনা করে আগামী ১ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব যাত্রী ১ জুলাইয়ের পরের ফ্লাইটের টিকিট কিনে রেখেছেন, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত নিতে পারবেন। এ জন্য যাত্রীদের বিমানের নিজস্ব সেলস অফিস, কাউন্টার অথবা সংশ্লিষ্ট এজেন্টের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২০২৩ সালের ১ সেপ্টেম্বর দীর্ঘ বিরতির পর ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছিল। তবে দেড় বছরের মধ্যেই এই রুটে ফ্লাইট বন্ধের ঘোষণায় ঢাকা থেকে সরাসরি জাপানে যাওয়ার সুযোগ আপাতত বন্ধ হয়ে গেল।

বিমান ১৯৮১ সালে প্রথম ঢাকা-নারিতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে, যা ২০০৬ সালে বন্ধ হয়ে যায়। এর আগে ১৯৭৯ সালে ঢাকা-টোকিও রুটে ফ্লাইট চালু করলেও সেটিও কিছুদিন পর বন্ধ হয়ে গিয়েছিল।

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  

বাংলাদেশ বিমানের ঢাকা-জাপান রুটে ফ্লাইট স্থগিত

আপডেট : ১১:৪৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫