Hi

০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে তিন প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি 

কিশোরগঞ্জের ভৈরবে উৎপাদিত খাদ্যদ্রব্যের মোড়কে অগ্রীম তারিখ প্রদান, অনুমোদনহীন মিল্ক ব্রেড উৎপাদন, পঁচা মরিচ দিয়ে মরিচের গুড়া তৈরি, মরিচের গুড়ায় ক্ষতিকর রং মেশানো, অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অপরাধে মোট তিনটি প্রতিষ্ঠানকে শনিবার (১০ মে) নিরাপদ খাদ্য আইনে কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম ও ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বিশুদ্ধ খাদ্য আদালত কিশোরগঞ্জ এই নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভৈরব উপজেলায় অবস্থিত ক্যাপিটাল ফুডসকে উৎপাদিত পণ্যের মোড়কে অগ্রীম তারিখ প্রদান এবং অননুমোদিত মিল্ক ব্রেড উৎপাদনের দায়ে ২ লক্ষ টাকা, ইয়াকুব এন্ড মাহবুব ফুড প্রোডাক্টসকে পঁচা মরিচ দিয়ে মরিচের গুড়া তৈরি এবং মরিচের গুড়ায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মেশানো এবং অসাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ০২ লক্ষ টাকা, রহিম বেকারিকে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মেশানো ও ক্রয় বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে ০১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।

এছাড়া বিভিন্ন বেকারিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার নিরাপদ খাদ্য অফিসার মো: আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য
কিশোরগঞ্জ জেলা পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করুন

মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ই-মেইল সহ সংশ্লিষ্ট তথ্যাদি সংরক্ষণ করা হবে।

আপডেট : ০২:৩৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
২২০ দেখা
© সর্বস্বত স্বত্বাধিকার সংরক্ষিত © Jonogoner Khobor - জনগণের খবর
                                  কারিগরি সহযোগিতায়ঃ মো. সাইফুল ইসলাম                                  